বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ১৫, ২০২১ | ৬:৪৯
Link Copied Successfully!

ময়মনসিংহের গৌরীপুরে বাস, ব্যাটারী চালিত অটোরিকশা ও মাহিন্দ্রর ত্রিমুখী সংর্ঘষে চালকসহ দুইজন ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। সোমবার (১৪ জুন) বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার বড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোচালক সুরুজ আলী, সে গৌরীপুর উপজেলার রোকনাকান্দা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। অপরজন মাহিন্দ্রর যাত্রী আব্দুর রাশিদ (৬৫), সে ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের ছাবের উদ্দিনের ছেলে।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, টাংগাইল থেকে কিশোরগঞ্জগামী (ঢাকা মেট্রো-ব, ১১-৪৪৫২) অনন্যা নামের একটি যাত্রীবাহী বাস বড়ইতলা নামক স্থানে এসে দাড়িয়ে থাকা একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুরুজ আলী মারা যায়। এ সময় ঈশ্বরগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি মাহিন্দ্র বাসকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রতে থাকা যাত্রী আব্দুর রাশিদ মারা যায়।

সূত্র:দৈনিক ইওেফাক

বিজ্ঞাপন

H/N

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব