শিক্ষার্থীদের জমানো টাকায় অসহায়রা পেলো ঈদ উপহার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১২, ২০২১ | ৯:২০
Link Copied Successfully!

বড়দের কাছ থেকে পাওয়া আগাম ঈদ বখশিশ আর জমানো টাকায় অসহায়দের ঈদ উপহার দিয়েছে চাঁদপুরের একদল তরুণ স্বপ্নবাজ শিক্ষার্থী।

রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর আওতাধীন এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের আওতাধীন ১২-১৮ বছরের তরুনদের আন্তর্জাতিক সংগঠন চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের উদ্যেগে শিক্ষার্থী তরুণরা নিম্নমধ্যবিও ৩০ টি পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসহায়তা প্রধান করা হয়।

” রিজিকের মালিক আল্লাহ আমরা উসিলা মাত্র ” একথা ধারণ করে নিজেদের জমানো টাকা দিয়ে এই করোনা পরিস্থিতি ও ঈদকে সামনে রেখে রাতের আধাঁরে প্রটিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেয় চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের সদস্যরা।

বিজ্ঞাপন

১১ ই মে সন্ধ্যার পর থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া শুরু হয়।  উপহারের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, সেমাই, প্যাকেট দুধ ও চিনি।

চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি ওমর হামযা বলেন, আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ কারণ করোনার এই দুর্যোগে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো অথচ এই মানুষেরা কারো কাছে হাত পাততে পারে না চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের সদস্যদের নিজেদের উদ্যেগে তাদের খুঁজে বের করে উপহার হিসেবে সহায়তা করছে আমরা সকলের কাছে আমরা দোয়া কামনা করছি আমারা ভালো কাজগুলো যেন অব্যহত রাখতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল ইন্টার‍্যাক্ট ক্লাবের বর্তমান সচিব ও আগামী বছরের নির্বাচিত সভাপতি সাইফুর রহমান অনিম, সিনিয়ার সহ-সভাপতি তানজিল ইসলাম আদনান, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস ও আগামী বছরের নির্বাচিত সচিব আনিকা খান, কোষাধ্যক্ষ সামিউল তাইফ, সহ-কোষাধ্যক্ষ ফারহান ফুহাদ আকাশ, ক্লাব সেবা পরিচালক প্রিতম ঢালী ও কার্যনির্বাহী সদস্য আনিকা ইসলাম ইতু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব