পুকুরে পড়ার পর পাওয়া গেল শিশুর কঙ্কাল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ১:৫৭
Link Copied Successfully!

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর মাজারের পুকুর থেকে নিখোঁজ নয় বছরের এক শিশুর কঙ্কাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

নিহত নুর আলম বায়েজিদ বোস্তামীর মাজারের কাছে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকত। তার বাবা নুর মোহাম্মদের বাড়ি হবিগঞ্জে বলে জানায় পুলিশ। নুর আলম গত সোমবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ মাজারের সিসিটিভি ফুটেজ দেখেছে। এতে দেখা যায়, নুর আলম বেলা ১টা ২০ মিনিটের দিকে মাছ ও কচ্ছপকে খাওয়ানোর সময় পা পিছলে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর তাকে হাত-পা ছোড়াছুড়ি করতে দেখা গেলেও সে আর উঠে আসতে পারেনি। পুকুরটিতে বড় মাছ ও কচ্ছপ রয়েছে।

শিশু নুর আলম সাঁতার জানত না বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

সূত্র:প্রথম আলো

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব