করোনা: চাঁদপুরে আরো দুইজনের মৃত্যু, চিকিৎসাধীন ৬২৫ জন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২১ | ১২:১০
Link Copied Successfully!

চাঁদপুরে করোনায় আরো ২জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো ৩৫ জন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি বুধবার বেলা সাড়ে ১২টায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর ওইদিনই তার করোনা শনাক্ত হয়। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর এলাকায়।

চাঁদপুর শহরের আদর্শ মুসিলমপাড়ার বাসিন্দা মোঃ মিজান (৫৫) করোনায় আক্রান্ত অবস্থায় মারা গেছেন। গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। এরপর অবস্থা গুরুতর দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল সন্ধ্যার পর তিনি মারা যান। বৃহস্পতিবার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবার আরো ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪জন, মতলব দক্ষিণের ৫জন, মতলব উত্তরের ৫জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ৩জন, কচুয়ার ২জন, হাজীগঞ্জের ২জন, হাইমচরের ১জন ও শরীয়তপুর সদরের ১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

একই দিনে ৩৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৩জন, হাইমচরের ৩জন, কচুয়ার ৩জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ৬জন, হাজীগঞ্জের ৭জন ও মতলব উত্তরের ১জন।

বিজ্ঞাপন

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০০৫জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১০জন। সুস্থ হয়েছেন ৩২৭০জন। বর্তমানে চিকিৎসাধীন ৬২৫জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব