গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২২, ২০২১ | ৭:৪৩
Link Copied Successfully!

নীলফামারীর সদরের লক্ষীচাপ ইউনিয়নের দুবাছড়ি বগুড়াপাড়া গ্রামে নুর বানু (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রাত ১০টায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রহস্যজনক হওয়ায় গৃহবধূর স্বামী ভ্যানচালক আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলার মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে ওই গৃহবধূ জ্বরে ভুগছিলেন। ঘটনার দিন বুধবার বিকালে শাশুড়ির সঙ্গে নুর বানুর পারিবারিক সমস্যা নিয়ে ঝগড়া হয়।

বিজ্ঞাপন

জেলা সদরের উত্তর চওরা গ্রামের নুর বানুর মা আকলিমার অভিযোগ, সন্ধ্যায় নুর বানুর স্বামী ভ্যান চালিয়ে বাড়ি এসে বচসার বিষয়ে অবগত হয়ে জ্বরে আক্রান্ত আমার মেয়েকে মারপিট করে আঙিনায় লাথি দিয়ে ফেলে দিলে নুর বানু মারা যায়। বুধবার রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারসহ নুর বানুর স্বামীকে আটক করে।

তবে নুর বানুর স্বামী জানান, স্ত্রীর প্রচণ্ড জ্বর ছিল। সন্ধ্যায় বাড়ি এসে জানার পর তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পথেই মারা যায় তার স্ত্রী। স্ত্রীকে মারপিটের ঘটনা মিথ্যা বলে তিনি দাবি করেন।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব