ঢাকা-চট্টগ্রাম সড়কে পণ্যবাহী ও ছোট যানের চলাচল বেড়েছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ২০, ২০২১ | ২:৫৩
Link Copied Successfully!

সকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউনের’ আজ মঙ্গলবার সপ্তম দিন চলছে। ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার অংশে পণ্যবাহী যানবাহন (ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান) ও ছোট যানবাহনের চলাচল বেড়েছে।

জরুরি কাজে বের হওয়া ঢাকা ও কুমিল্লাগামী সাধারণ যাত্রী, রোগী ও ব্যবসায়ীরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও রিকশায় গন্তব্যে যাচ্ছেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডের বন্ধু কনফেকশনারির মালিক মনির হোসেন চৌধুরী সকাল নয়টায় বলেন, কঠোর লকডাউনের শুরুতে এবং এর আগে দোকানের বিক্রি ভালো ছিল। প্রতিদিন সাত থেকে নয় হাজার টাকা বিক্রি করা যেত। অথচ লকডাউনের কয়েক দিনে মাত্র চার হাজার টাকা বিক্রি হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে মাস শেষে দোকানভাড়া দিতেই তো মুশকিল হয়ে যাবে।

বিজ্ঞাপন

গৌরীপুর বাসস্ট্যান্ডের খেজুর বিক্রেতা সাদেক মিয়া বলেন, বিক্রির আশায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকান খুলে বসে থাকেন। কিন্তু লকডাউনের কারণে আগের মতো বিক্রি হচ্ছে না।

সূত্র:প্রথম আলো

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব