ঢিলেঢালায় রূপ নিচ্ছে ’সর্বাত্মক লকডাউন’

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২১ | ১:১৯
Link Copied Successfully!

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সপ্তাহব্যাপী দেশজুড়ে আরোপ করা কঠোর বিধি-নিষেধের কথা বলা হলেও ’সর্বাত্মক লকডাউন’ ধীরে ধীরে ঢিলেঢালায় রূপ নিচ্ছে।

রোববার (১৮ এপ্রিল) ’সর্বাত্মক লকডাউনের’ পঞ্চম দিনে সকাল সাড়ে ৯টায় রাজধানীর প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, ভাড়ায় চলা সিএনজি ও মোটরসাইকেল চলতে দেখা গেছে, গত চার দিনে তেমন একটা চোখে পড়েনি। এছাড়া রাস্তায় লোক চলাচলও বেড়েছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তল্লাশিচৌকিগুলোতে শুরুর দিকের মতো এত কঠোর হতে দেখা যায়নি দায়িত্বরত পুলিশদের।

বিজ্ঞাপন

জরুরি কিছু সেবা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কোনো কাজে বের হতে লোকজনকে মুভমেন্ট পাস নিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। গত ১৪ এপ্রিল আট দিনের ‘লকডাউন’ শুরুর দিন পুলিশকে কঠোর ভূমিকায় দেখা গেছে। কিন্তু পরের দিন কিছুটা হলেও ঢিলেঢালা ছিল বিধি-নিষেধ। তৃতীয় সরকারি ছুটির দিনে সড়কে যানবাহন ও লোক চলাচল কম দেখা গেছে। কিন্তু কাল ও আজ দেখা গেছে অন্য চিত্র।

এমনকি রাস্তায় চলাচলকারী অনেকের মুখে মাস্ক ছিল না। পাড়া-মহল্লায় দোকানপাট নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় খোলা রাখা ও মোড়ে মোড়ে, চায়ের দোকানে লোকজনের আড্ডাও অনেকটা আগের মতো।

সূত্র: কালের কণ্ঠ

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব