মামুনুল হক ইস্যুতে যুবলীগ-ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ১২:২৯
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনায় মামলা হয়েছে।

ঢাকা-১০ আসনের হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী বাদী হয়ে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে প্রধান ও অজ্ঞাতনামা কতিপয় লোকজনকে আসামি করে এ অভিযোগটি দায়ের করেন।

এদিকে এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সোনারগাঁ ও এর আশপাশের এলাকা। এ নিয়ে রোববার দিনভর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ সময় কয়েকটি এলাকায় অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সোনারগাঁ থানায় অবস্থান নেন।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার রাতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা-ভাংচুরের প্রতিবাদে রোববার বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েল রিসোর্ট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিন শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলা ও ভাংচুরের ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব