সার্জেন্ট নাসিমের সাহসিকতায় বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৯, ২০২১ | ৭:৩৩
Link Copied Successfully!

ঘড়ির কাটায় তখন সকাল ১০টা। রাজধানীর গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেটের চারপাশে কর্মব্যস্ত মানুষের ভীড়। হঠাৎ মার্কেটের সন্নিকটে বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে প্রচন্ড বেগে ধোঁয়ার উদগীরণ চোখে পড়ে। ভয়ে মানুষ এদিক ওদিক ছুটাছুটি শুরু করে। তখন ওই এলাকায় দ্বায়িত্বরত ছিলেন ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্ট নাসিম। কাল বিলম্ব না করেই অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় এগিয়ে এলেন প্রশিক্ষিত নাসিম। নিজের জীবন বিপন্ন করে ঝুঁকি নিয়ে মার্কেটের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে নেমে গেলেন আগুন নেভানোর কাজে। সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তিনি।

সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় মানুষের জীবন ও সম্পদ। স্বস্তি ফিরে আসে গুলিস্থান এলাকার ব্যবসায়ী মহল এবং সাধারণ জনগণের মাঝে। সবাই সাধুবাদ জানান সার্জেন্ট নাসিমকে।

শুধু সার্জেন্ট নাসিমই নয়, এভাবেই মানুষের পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে অহর্নিশ কাজ করে চলেছেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যগণ। সংগ্রহ -বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব