বালুভর্তি ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলি সেতু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২১ | ৬:০৭
Link Copied Successfully!

ফরিদপুর নগরকান্দা পৌর এলাকার জুঙ্গুরদীতে কুমার নদের ওপর বেইলি সেতুটি ভেঙে পড়েছে। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত ওজনের বালুভর্তি ট্রাক উঠলে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাকচালক আহত হয়েছেন। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ট্রাকচালকের নাম টুটুল (৪৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রামের রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি মাগুরা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর যাচ্ছিল। ট্রাকটি সেতুটির ওপর দিয়ে যাওয়া শুরু করলে বেইলি সেতুটি ভেঙে পড়ে। এতে ফরিদপুর থেকে নগরকান্দা হয়ে চাঁদহাট হয়ে গোপালগঞ্জ যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। তবে ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর ওপর দিয়ে পার হচ্ছে কোনো কোনো পথচারী।

বিজ্ঞাপন

নগরকান্দা ফায়ার সার্ভিসের লিয়াকত হোসেন বলেন, সেতুটি দিয়ে ১০ চাকার বালুভর্তি অন্তত ২৫ টন ওজনের একটি ট্রাক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

বেইলি সেতুটি এরশাদের শাসনামলে নির্মিত বলে জানান নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। তিনি বলেন, ৩২ বছর চলে গেলেও শুধুমাত্র সংস্কার করা ছাড়া সেতুটির কোনো অবকাঠামোগত উন্নতি করা যায়নি। এলাকাবাসী এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবিতে একাধিকবার মানববন্ধন করেছেন, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরীয়ার রুমি বলেন, ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কত দিনে সেতুটি চালু করা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব