সড়ক নির্মাণের প্রায় দেড় বছরে সড়কে ফাটল, দুর্ঘটনার আশঙ্কা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৮, ২০২১ | ১০:৩৩
Link Copied Successfully!

নির্মাণের দেড় বছরে সড়কে ফাটল,‌ দুর্ঘটনার আশঙ্কা
মৌলভীবাজারের জুড়ী-লাঠিটিলা সড়ক নির্মাণের প্রায় দেড় বছরের মাথায় ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে সেই ফাটল আরও বড় হচ্ছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক যাত্রী ও স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় দেড়শ মিটারের মতো সড়কের মাঝ দিয়ে ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও দেবেও গেছে। দিনদিন ফাটল বড় আকার ধারণ করছে বলে জানান স্থানীয়রা।

২০১৭-১৮ অর্থবছরে নয়াবাজার থেকে লাঠিটিলা পর্যন্ত ১২ দশমিক ১০ কিলোমিটার সড়ক উন্নীতকরণের কাজ শুরু হয়।

বিজ্ঞাপন

কাজটি সম্পাদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএমপিএল-কেএসএ-জয়েন্ট ভেঞ্চার। এই অঞ্চলিক মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালের ১৪ আগস্টে।

এই সড়কে নিয়মিত চলাচলকারী খোরশেদ আলম বলেন আমি প্রতিদিন মোটরসাইকেল যোগে যাতায়াতের সময় এই স্থানে আসলে সাইকেলের গতি কমিয়ে যাই। কারণ এখানে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গা আবার দেবে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মালবাহী পিকআপ চালক লুৎফুর রহমান বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজের কারণে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ধীরে ধীরে ফাটল বড় হচ্ছে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন,আমাদের সংস্কার কাজ শুরু হবে। এরপরও আমি ওই স্থান পরিদর্শন করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব