বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করলেন: প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২১ | ৪:৩৬
Link Copied Successfully!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দেনছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের (বিআইডিএফ) উদ্বোধন করেছেন।

বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে গঠিত এই তহবিলের মাধ্যমে যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্পে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করতে পারবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়া এমনকি বিশ্বে বিআইডিএফ হচ্ছে প্রথম প্রকল্প, যার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজস্ব অর্থায়ন করা যাবে।

প্রধানমন্ত্রী এই তহবিল থেকে প্রথম ঋণচুক্তিও অবলোকন করেন। বিআইডিএফ থেকে ‘পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে অর্থায়নের লক্ষ্যে ত্রিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষর করে অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংক।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চূড়ান্ত সুপারিশ পেয়েছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের নিজের পায়ে চলতে হবে। এ জন্য অন্যের কাছে হাত না পেতে নিজেরা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করব। দেশি-বিদেশি যারাই বিনিয়োগ করতে আসুক, আমরা নিজেরা অর্থায়ন করব। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রাথমিক অর্থায়ন করা হবে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বক্তৃতা করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পায়রা বন্দরের ওপর নির্মিত একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব