
চাঁদপুরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১ যুগে পদার্পণ উৎসব


নেয়ামত হোসেন,চাঁদপুর||চাঁদপুরে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উপলক্ষে১৫ মার্চ (সোমবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন। উপিস্থত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা টিভি ফোরাম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহসিন, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি সুজন আহম্মেদ দৈনিক ইলশেপাড় সহ-সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।




























