নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাটকা শিকার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২১ | ১২:৪৮
Link Copied Successfully!

প্রজনন মৌসুমে জাটকা ইলিশ নিধন রোধে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দাম বেশি পাওয়ার আশায় এক শ্রেণির জেলে গলাচিপার তেঁতুলিয়া নদীতে জাটকা শিকার করছেন অবাধে।

প্রতিদিন শিকার করা হচ্ছে শত শত মণ জাটকা। আর এসব জাটকা চরকাজল, চরবিশ্বাস ও গলাচিপায় ফেরি করে ‘চাপলি’ মাছ বলে বাজারে বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি বিক্রি করা হচ্ছে হাট-বাজারেও।

স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনকে ম্যানেজ করে নদীতে জাটকা ধরছেন জেলেরা। জাটকা শিকার রোধে স্থানীয় মৎস্য বিভাগের কোনো তৎপরতা চোখে পড়ছে না। প্রতিদিন নির্বিচারে জাটকা ধরাকে উৎসাহিত করার পেছনে আড়তদারদের ইন্ধন এবং স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের দায়িত্বে অবহেলা ও উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

এদিকে সরকার ইলিশ রক্ষায় নদীতে সাড়ে তিন ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কিন্তু বর্তমানে নদীতে ছোট ফাঁসের জাল নিয়ে প্রতিদিন লাখ লাখ জাটকা নিধন করা হচ্ছে।

এ ব্যাপারে গলাচিপা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, অফিসে জনবল কম থাকায় সব সময় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শুরুতে জাটকাসহ সব ধরনের মাছ আহরণ থেকে বিরত রাখতে সচেতনতামূলক সভা, মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব