১৪৩ বস্তা ভান্ডারিয়ায় সরকারি চাল জব্দ,গ্রেপ্তার ১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২১ | ৪:১৩
Link Copied Successfully!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের বাজারে ১৪৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের দোয়া ভান্ডার নামের একটি দোকান থেকে এসব চাল জব্দ করে পুলিশ। এ সময় কালোবাজারে চাল বিক্রির অভিযোগে আবদুর রহমান সরদার (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহমান সরদারের বাড়ি উপজেলার মধ্য ভান্ডারিয়া গ্রামে। তিনি মায়ের দোয়া ভান্ডারের ব্যবস্থাপক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া শহরের মায়ের দোয়া ভান্ডার দোকানের মালিক মো. আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে টিআর-কাবিখার সরকারি চাল সুবিধাভোগীদের কাছ থেকে কম মূল্যে কিনে কিছু উন্নত মানের চাল মিশিয়ে ‘নুরজাহান ব্র্যান্ড’ নামে চাল বাজারজাত করছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গতকাল সন্ধ্যায় মায়ের দোয়া ভান্ডার দোকানে অভিযান চালায়। এ সময় চালের দোকান থেকে ১৪৩ বস্তা (৪ হাজার ৯৫০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়। ১১০টি বস্তায় খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানটির ব্যবস্থাপক আবদুর রহমান সরদারকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গতকাল রাতে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন বাদী হয়ে দোকানের মালিক মো. আলমগীর হোসেন ও ব্যবস্থাপক আবদুর রহমান সরদারকে আসামি করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ১৪৩ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আবদুর রহমানকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব