
সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী বিলকিস আক্তাররে প্রতীক জবাফুল

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পৌর নিবার্চন আগামী ১৪ই ফেব্রুয়ারি।জমে উঠেছে মেয়র কাউন্সিলর প্রার্থীদের দৌড় ঝাঁপ।২৭জানুয়ারি মঙ্গলবার কচুয়া রির্টানিং অফিসারের কার্যালয়ে রির্টানিং অফিসার মো: তোফায়েল হোসেন ও সহকারি রির্টানিং কার্যালয় অফিসার কাজী আবু বক্র সিদ্দিক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দিয়েছেন।
কচুয়া পৌর নিবার্চনে সংরক্ষিত ৪,৫,৬ আসনে ২নং ওয়ার্ডের নারী বর্তমান কাউন্সিল বিলকিস আক্তার জবাফুল মার্কা পেয়েছে। তিনি জানান,আমি পৌর নিবার্চনে সংরক্ষিত ৪,৫,৬ আসনে ২নং ওয়ার্ডে আমার প্রতীক জবাফুল মার্কা,আমার বিশ্বাস আছে আমাকে এলাকার জনগন আবারও বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি আশা করছি।
বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে থেকে উন্নয়নের স্বার্থে কাজ করে গেছি,তেমনি ভাবে আপনাদের সেবা করার জন্য জবাফুল মার্কায় ভোট দিন।আল্লাহর উপর ভরসা রেখে বলছি, ইনশাল্লাহ বিজয় হবো। আপনাদের কাছে আবারও দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।






























