
নাজ মিউজিক সেন্টারের শীতবস্ত্র বিতরণ
Link Copied Successfully!

চাঁদপুর শহরে ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের হত-দরিদ্রদের মাঝে নাজ মিউজিক সেন্টারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নাজ মিউজিক সেন্টারের চেয়ারম্যান এ বি এম মাজহারুল আনাম ও ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট নাজমা আক্তারের সৌজন্যে বঙ্গবন্ধু সড়কস্থ ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন হত-দরিদ্রের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও চাঁদপুর শহরের বিভিন্নস্থানে হত-দরিদ্র, পথ-শিশু, বিভিন্ন মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে নাজ মিউজিক সেন্টারের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক( তদন্ত ) হারুনুর রশিদ, চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই অনুপ চক্রবর্তী, এস আই আবুল কালাম আজাদ, এ এস আই মোঃ সাখাওয়াত হোসেন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রির্পোটার কবির হোসেন মিজি, দপ্তর মডেল থানার অন্যান্য পুলিশ সদস্য এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


























