
কচুয়ায় পদ বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের সংবাদ সম্মেলন


কচুয়ায় গঠনতন্ত্র না মেনে কমিটির মেয়াদ থাকা সত্বেও ইউনিয়ন ছাত্রলীগের ৩টি কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনার প্রতিবাদে পদ বঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল রবিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পদ বঞ্চিত ২নংপাথৈর, ৩নং বিতারা ও ১২ নং আশরাফপুর ইউনিয়নের নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়াত হোসেন রিপন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনতন্ত্র না মেনে বিবাহিত, অছাত্র ও বিতর্কিতদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে মনগড়া ভাবে নতুন ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষনা দিয়েছেন। আমরা ওই কমিটি প্রত্যাখ্যান করছি এবং নতুন করে কচুয়া উপজেলা ছাত্রলীগের কমিটি দেয়ার দাবি জানাছি।





























