বিদ্রোহী প্রার্থীদের আর কখনো মনোনয়ন দেবে না আওয়ামী লীগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২০ | ৫:২৫
Link Copied Successfully!

দল মনোনীত প্রার্থীর বিরোধিতা করে স্থানীয় সরকার নির্বাচনে কেউ প্রার্থী হলে তাকে আর কখনোই মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী হয়ে বিজীয় হলেও পরবর্তীতে তিনি দলীয় মনোনয়ন পাবেন না।

দলের এই কড়া বার্তা এবারের পৌরসভা নির্বাচন থেকেই কার্যকর করতে শুরু করেছে ক্ষমতাসীন দলটি।

দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় আওয়ামী লীগকে। আগ্রহী প্রার্থীরা দলের মনোনয়ন না পেলে কোনো কোনো জায়গায় বিদ্র্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যান। কোনো কোনো জায়গায় দুই, তিন, চারজনের বেশিও বিদ্রোহী প্রার্থী হতে দেখা যায়। অনেককে বিভিন্নভাবে বুঝিয়ে বাসানো হলেও সবাইকে বা সব জায়গায় সেটা সম্ভব হয় না। এর ফলে দল মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন।

বিজ্ঞাপন

স্থানীয় নেতাকর্মীর মধ্যে বিভাজনের ফলে অধিকাংশ ক্ষেত্রেই বিদ্রোহী প্রার্থীর কারণে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হন। এই সংকট থেকে বেরিয়ে আসতে এবারের পৌরসভা নির্বাচনে দলের বিদোহীদের জন্য কঠোর বার্তা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে তারা কখনই দলের মনোনয়ন পাবেন না। এটা শুধু পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে নয়, সব স্থানীয় সরকার নির্বাচনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ২৪টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। এই ধাপে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অতীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে আসার পরও তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

এ বিষয়ে জানাতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যে নির্বাচনেই হোক কড়া বার্তা হলো বিদ্রোহী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই কড়া বার্তা শুধু কথা নয়, বাস্তবায়ন শুরু হয়ে গেছে। অতীতে নৌকার বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবারের পৌরসভা নির্বাচনে তারা মনোনয়ন পাচ্ছেন না। এরকম কয়েকজন মনোনয়ন পাওয়ার পর আবার তাদের বাদ দেওয়া হয়েছে। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? একবার নৌকার বিরুদ্ধে গেলে কোনো নির্বাচনেই তিনি আর মনোনয়ন পাবেন না, বিজয়ী হয়ে আসলেও না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিদ্রোহী প্রার্থী হওয়া মানে দলের সিদ্ধান্তকে চরমভাবে লঙ্ঘন করা, দলকে ক্ষতিগ্রস্ত করা। এর চেয়ে বড় শৃঙ্খলাভঙ্গ আর কী হতে পারে? এ জন্য দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা একবার বিদ্রোহী প্রার্থী হবেন তারা আর কোনদিন দলের মনোনয়ন পাবেন না। এ কারণে অতীতে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এমন দুই-একজন মনোনয়ন পাওয়ার পরও বাতিল করে দেওয়া হয়েছে। এটা শুধু এবার নয়, আগামীতেও কঠোরভাবে এটা অনুসরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব