
হাজীগঞ্জে মানবাধিকার দিবস পালিত
Link Copied Successfully!

বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ রোটারী ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি রোটা. আলী আশরাফ দুলাল।
সাধারণ সম্পাদক গাজী সালা্হউদ্দিনের পরিচালনায় বক্তৃতা করেন কমিশনের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, আবু জাফর, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, কার্যকরী সদস্য গাজী মো. নাছির উদ্দিন, খালেকুজ্জামান শামীম, আলমগীর হোসেন, আলাউদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে হাজীগঞ্জ বাজারে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং মানবাধিকার কমিশনের যৌখ আয়োজনে পথচারীতের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

























