আজ চাঁদপুর ও হাজীগঞ্জ হানাদার মুক্ত দিবস

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২০ | ৯:৩০
Link Copied Successfully!

আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর। স্বাধীন সোনার বাংলার ইতিহাসে আজকের দিনটি চাঁদপুরের জন্যে একটি ঐতিহাসিক এবং গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এদিনে চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলা হানাদারমুক্ত হয়। এদিন চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীন সোনার বাংলার লাল সবুজের পতাকা পত্ পত্ করে উড়তে থাকে। আর চাঁদপুরবাসী বিজয় উল্লাস করে। প্রতি বছর এ দিনটি স্মরণে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়ে আসছে।

দীর্ঘ ৮ মাস পাক হানাদার বাহিনীর সাথে বাঙালি মুক্তিসেনারা যুদ্ধ করে ১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুরকে শত্রুমুক্ত করে। এর আগে ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত হাজীগঞ্জের বলাখাল এলাকায় পাক হানাদার বাহিনীর সাথে মুক্তি বাহিনীর দীর্ঘ সম্মুখ যুদ্ধ হয়। সে যুদ্ধে পাক হানাদার বাহিনী পরাজয় বরণ করে পিছু হটতে বাধ্য হয়। তারা চাঁদপুরের উপর দিয়ে নদী পথে পালিয়ে যায়। পলায়নরত অবস্থায় পাকিস্তানী সেনা বাহিনীর মেজর জেনারেল আব্দুর রহিম মুক্তিযোদ্ধাদের গুলিতে আহত হন। পরে মাঝ নদী থেকে হেলিকপ্টারযোগে পাকিস্তানি সৈন্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। ৭ ডিসেম্বর রাতে পাক হানাদার বাহিনী চাঁদপুর থেকে পালিয়ে যায়। ৮ ডিসেম্বর সকালে মিত্র বাহিনীর ট্যাংকার লেঃ কর্নেল সুট্টির নেতৃত্বে চাঁদপুর প্রবেশ করে। ৮ ডিসেম্বর প্রথমে চাঁদপুরের তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ও পরে চাঁদপুর সদর থানা প্রাঙ্গণে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এভাবেই ৮ ডিসেম্বর চাঁদপুর শত্রুমুক্ত হয়ে এ দিন চাঁদপুর মুক্ত দিবস হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব