কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ অক্টোবর ২, ২০২৬ | ৫:১৬
Link Copied Successfully!

হাজীগঞ্জে মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা মোবাইলফোন লুটের অভিযোগ উঠেছে। মুঠোফোন নিয়ে বাকবিতণ্ডার জেরে নাসির উদ্দিন (৪০) নামের এক সিএনজি চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার কাছে থাকা কিস্তির ও গাড়ি মেরামতের নগদ ৭২ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার কীর্তনখোলা কুট্টি বাবুলের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছেন ও তিনি নিজে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ৬ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। আহত নাসির উদ্দিন উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা গ্রামের বুধা গাজী বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

আমামীরা হলেন পাশের বাখরপাড়া গ্রামের মিজানের ছেলে ইকু মিরাজ (২৪), একই গ্রামের রাছেল হোসেন (২৫), পিতা-অজ্ঞাত, আবুল হকের ছেলে শাহরিয়ার (২২), আক্কাছ হোসেন (২৩), কিত্তনখোলা গ্রামের মেসবাহ উদ্দিনের ছেলে সিয়মা (২৫), মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল হোসেন (২৮)।।

বিজ্ঞাপন

​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে চেঙ্গাতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আসামিদের ঝগড়া দেখতে পেয়ে সিএনজি থামান নাজির উদ্দিন। এ সময় ১নং আসামির পড়ে যাওয়া একটি মোবাইল কুড়িয়ে তিনি ৫নং আসামির নিকট দেন। পরবর্তীতে আসামিরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও ক্ষোভের জেরে নাসির উদ্দিনকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে এবং ১নং আসামি গলার টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। যাওয়ার সময় তার কাছে থাকা কিস্তির ও গাড়ি মেরামতের নগদ ৫২ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং অবস্থার অবনতি হলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে আসামিরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হাজীগঞ্জ হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী