চাঁদপুরের বাগাদীতে চক্ষু চিকিৎসা শিবির এর উদ্বোধন

মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা: চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ৪:১৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬সেপ্টেম্বর (রবিবার) সকাল ৯ টায় বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, মানব সেবার অন্যতম হলো মানুষের কল্যাণে কাজ করা। সেই কাজটি করে যাচ্ছেন সিনিয়র সাংবাদিক মো: রোকনুজ্জামান রোকন ভাই। আমরা সবাই যেন সমাজে মানুষের কল্যাণে সবসময় কাজ করে যেতে পারি। আজকের চক্ষু চিকিৎসা শিবিরে এত রোগী দেখে মনে হচ্ছে রোকন ভাইয়ের এ উদ্যোগ সফল। তিনি বিগত ১৪বছর যাবত এ অঞ্চলে চক্ষু চিকিসার মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে আত্নমানবতার সেবায় নিজেকে নিবেদিত রেখেছেন। বিশেষ করে কুমিল্লা অন্ধ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই। মানুষের সেবার ব্রত নিয়ে কতৃর্পক্ষ এগিয়ে এসেছেন এবং কম খরচে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা চাঁদপুর প্রেস ক্লাব তার এই মহৎ কাজে পাশে আছি ও ভবিষতেও থাকবো।

বিজ্ঞাপন

তিনি বলেন, যে কোনো সেবায় আমার কাছে আসলে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা কম-খরচে চোখের চিকিৎসা ও অপারেশন করতে এখানে আসছেন। আশা করছি সঠিক চোখের চিকিৎসা এখানে পাবেন। উপকৃত হবেন। যারা সমাজে বৃত্তবান রয়েছেন তারাও অসহায় মানুষের কল্যাণে ও মানব সেবায় এগিয়ে আসতে পারেন৷ আমি চাঁদপুর প্রেস ক্লাবে সম্প্রতি ফ্রিতে সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের জন্য চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছি। আগামীতে এধরণের চিকিৎসা ক্যাম্প প্রেস ক্লাবে করবো। সেখানে সাংবাদিকদের পাশাপাশি অসহায় মানুষকে চিকিৎসার সেবার আওতায় আনবো। সবার যার জায়গা থেকে ও স্ব স্ব অবস্থান থেকে মানবতার জন্য কাজ করতে হবে। আত্নমানবতার সেবায় কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান , জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সাংবাদিক মনজুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ খান, হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা’র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সাংবাদিক জামাল হোসেন, নানুপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ শহিদুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ বাবুল গাজী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা আলহাজ্ব মোহাম্মদ বশির উল্লাহ পাটোয়ারী।

চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১২ শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব