
হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে: অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডবাসী আয়োজিত খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর এলাকার জনগণ এবং পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পৌরসভার ৩ নং ওয়ার্ড ধেররা এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন,আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমাদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনানুযায়ী সকলের সহযোগিতায় পৌরবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবো।
তিনি আরো বলেন,আগামীতে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।
অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক টিটু তাঁর বক্তব্যে সমগ্র পৌর এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে এবং নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আওয়াল সর্দার
সঞ্চালন করেন,সেলিম তপদার। এসময় আরো বক্তব্য রাখেন, হাশেম বেপারি, শাহ আলম সদার, অহিদ উল ইসলাম, জুলহাস বেপারি, খোকন সদার, সেলিম তপদার,অ্যাডভোকেট কায়ুম সুমস, প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,হাফেজ মাওলানা বদরুদ্দোজা।
এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহিলাবৃন্দ সহ পৌর ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

























