হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ২৭, ২০২৬ | ৪:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা,ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. শাহরিয়ার ইসলাম তানজিম। এরপর হামদ-নাত পরিবেশন করেন শিক্ষার্থী সোয়াইবা আক্তার।

বিজ্ঞাপন

প্রভাষক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, সিনিয়র শিক্ষক শাহজান মুন্সী এবং বিদ্যালয় মসজিদের ইমাম মো. হাবিবুর রহমান শাকিল।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ,মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি ও শান্তির বার্তা সম্পর্কে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং বিশেষ দোয়া-মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।

বিজ্ঞাপন

এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মো. আবু ছাইদসহ শিক্ষকবৃন্দ।

এ সময় কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম,বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার, সহকারী অধ্যাপক মালেকা পারভীন,সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. আব্দুল মালেক, মো. জাহাঙ্গীর আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনা,কোরআন তেলাওয়াত, হামদ-নাত,কুইজ প্রতিযোগিতা ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব