হাজীগঞ্জ বাজার ৫ নং ওয়ার্ডে মোবাইল মার্কার সমর্থনে কমিশনার প্রার্থী হাজী মোঃ মোস্তফা ব্যাপক গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেন

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১১:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৫ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হাজী মোঃ মোস্তফা।

​বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই আচরণবিধি যথাযথভাবে মেনে ‘মোবাইল’ মার্কার সমর্থনে এক ব্যাপক প্রচারণায় নামেন তিনি। দক্ষিণ মাছ বাজার এলাকা থেকে শুরু হয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ছড়িয়ে পড়ে বাজার এলাকা জুড়ে। হাজী মোস্তফার এ প্রচারণা তরকারী পট্টি, মেইন রোডের দক্ষিণ পাশ, পূর্ব বাজার সেতুর পশ্চিম পাড় এবং হলুদ পট্টি হয়ে পুনরায় দক্ষিণ বাজার তরকারি পট্টিতে গিয়ে শেষ হয়।

​প্রচারণাকালে হাজী মোস্তফা এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আগামী ২৯ আগস্ট নির্বাচনে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

​ব্যবসায়ীদের সাথে আলাপকালে প্রার্থী হাজী মোঃ মোস্তফা বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৫ নং ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া, ও ভোট প্রার্থনা করছি।”

​গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা মোবাইল মার্কার সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রচারণায় হাজী মোস্তফার সাথে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব