হাজীগঞ্জের কাঁকৈরতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৬ | ১:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কাঁকৈরতলা জনতা কলেজের হলরুমে এ আয়োজন করা হয়। এর আগে ইউনিয়নব্যাপী জসনে জুলুস অনুষ্ঠিত হয়। জুলুস শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা বদিউজ্জামাল আল কাদেরী। হাফেজ মাওলানা ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নেছার আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা কামাল হোসেন, মাওলানা এমদাদ হোসেন, মাওলানা ইউনুছ আবেদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সফি উল্যাহ, মাওলানা আবদুল্লাহ আল নোমান, হাফেজ মোরশেদ আলমসহ স্থানীয় আলেম-ওলামারা।

বিজ্ঞাপন

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ হোসনে আলম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা নাহিদ হক্কানী। এ সময় আয়োজক ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ছবিতে কাঁকৈরতলা জনতা কলেজের হলরুমে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলেম-ওলামা ও অতিথিদের উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব