অতীতের সরকার ভোট চুরি করেছে, এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে : চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৬ | ৫:১৬
Link Copied Successfully!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি করেছে, আর এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১০ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে আয়োজিত “জুলাই পদযাত্রা” শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ঘোষিত মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ এটি।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি। বেকার যুবকদের জন্য দ্রুত কর্মসংস্থানের উদ্যোগ নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশে দিন দিন লোডশেডিং বেড়েই চলেছে। ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ সংকটের কোনো কার্যকর সমাধান হয়নি। এ কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব