চাঁদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

Reporter
মো: সবুজ গাজী
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ১০:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযুক্ত রাজ্জাক সিকদার পাশের বাড়ির ওই কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যয় বিষ্ণুপুর গ্রামের সিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রাজ্জাক সিকদারকে আটক করা হয়। তিনি মৃত রহিম সিকদারের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি জানান, আটকৃতকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব