বিএনপি-জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ৩০, ২০২৬ | ৬:০৮
Link Copied Successfully!

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় একটি ফুটবল খেলা ও পূর্ববিরোধের জেরে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের এক নেতাকে মারধর করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের নেতা-কর্মীরা জুনদহ বাজারে জড়ো হলে একপর্যায়ে রাত ১০টার দিকে তাঁদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। এতে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে তিনজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বিএনপি সভাপতি আবদুস সামাদকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, সংঘর্ষের সময় জুনদহ বাজারের বেশ কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ মুঠোফোনে অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরাই বিএনপির নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাদের সভাপতিসহ তিনজনকে মারাত্মক আহত করেছে।

অন্যদিকে উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির কর্মীরাই প্রথমে শিবিরের এক নেতাকে মারধর করে এবং পরে দলবল নিয়ে এসে জামায়াতের শুরা সদস্যসহ চার-পাঁচজনকে পিটিয়ে আহত করে।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব