চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ১৭, ২০২৬ | ৬:৪৮
Link Copied Successfully!

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৩টায় জেলা সমবায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নিবন্ধন ও নির্বাচন পরিচালনা কমিশনার বিল্লাল হোসেন এবং চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার নাজমুন নাহার।

সভায় সমিতির আসন্ন নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাচন পরিচালনার প্রস্তুতি, ব্যবস্থাপনা কমিটি গঠন এবং নির্বাচনী কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং- ০৮/চাঁদ/১৯), ট্রাকঘাট, নতুন বাজার, চাঁদপুরের প্রথম নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদকাল ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নির্ধারিত রয়েছে।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ মিজানুর রহমান খান, সম্পাদক মোঃ হারুন অর রশিদ এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ কামরুজ্জামান ভূঁইয়া। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ তালহা খান, ফরিদ আহমেদ খান শিপন, মোঃ আলমগীর ও মোঃ মুক্তবুল হোসেন গাজী।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব